নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে ঘিরে ভিন্ন কৌশলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আর এতে সায় দিচ্ছেন ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৮১তম সাধারন অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন বাংলাদেশের তারুণ্যের অহংকার তারেক রহমান। তিনি তুলে ধরবেন গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের ইতিহাস। বক্তব্যে থাকছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশিদের আত্মত্যাগ ও নতুন করে গনতন্ত্রের অভিযাত্রার প্রেক্ষাপট।
ভারতে আশ্রিত শেখ হাসিনা এবার সামনে আসছেন তারেক রহমানের জাতিসংঘে দেয়া ভাষণকে কাউন্টার দিতে। আয়োজন করেছেন ‘গ্লোবাল প্রেস কনফারেন্স’ । ২৪ সেপ্টেম্বর তারেক রহমানের ভাষনের পর সন্ধ্যায় হাসিনা ‘গ্লোবাল প্রেস কনফারেন্সে’ বক্তব্য রাখবেন। আর এ কনফারেন্সের আয়োজক নিষিদ্ধ ঘোষিত যুক্তলাষ্ট্র আওয়ামী লীগ। সংগঠনটির সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রতিবেদককে বলেন, তারেক রহমানের ভাষণ চলাকালে আমরা জাতিসংঘের সামনে বিক্ষোভ মিছিল করবো। সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে সাবেক প্রধানমন্ত্রীশেখ হাসিনা ভাচুর্য়ালী ‘গ্লোবাল প্রেস কনফারেন্সে’ বক্তব্য রাখবেন। তিনি জাতিসংঘে তারেক রহমানের কাউন্টার বক্তব্য উপস্থাপন সহ বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরবেন। উল্লেখ্য ২১ সেপ্টেম্বর বিকেলে তারেক রহমান নিউইয়র্কে আসছেন। নিষিদ্ধ আওয়ামী লীগ এদিন বিমানবন্দরেও বিক্ষোভ সমাবেশ করবে। শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স ঘিরে ২ শিবিরে উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান স্থানীয় পুলিশ প্রিসিংক্টে গিয়ে আইনশৃংখলা ও নিরপত্তাজনিত সহায়তা চেয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্র বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ২১ সেপ্টেম্বর তাদের হাজারো নেতাকর্মি বিমানবন্দরে উপস্থিত থাকবে। এ’ছাড়া ২৪ সেপ্টেম্বর দলটি প্রধানমন্ত্রীর ভাষণ চলাকলালে অভিনন্দন জানিয়ে জাতিসংঘের সামনে সমাবেশ করবে।