শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাত বছর পর ভারতে শি জিনপিং, ব্রিকস সম্মেলনে যোগ দেবেন চীনা প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাত বছর পর ভারতে শি জিনপিং, ব্রিকস সম্মেলনে যোগ দেবেন চীনা প্রেসিডেন্ট

দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে সাত বছর পর ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে এবারের ব্রিকস সম্মেলন।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শি জিনপিং সম্মেলনে অংশ নেবেন।

গত এক সপ্তাহ ধরে শি জিনপিংয়ের ভারত সফর নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নানা জল্পনা চলছিল। চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান হলো।

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। এরপর আর ভারত সফরে আসেননি শি জিনপিং। ফলে দীর্ঘ সাত বছর পর তার দিল্লি সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চপ্রযুক্তি ও অত্যাধুনিক উৎপাদন খাতে ভারতে বিনিয়োগে আগ্রহী চীনা কোম্পানিগুলো নিজ দেশেই বিভিন্ন ধরনের যাচাই-বাছাইয়ের মুখে পড়ছে। এর মধ্যেও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে।

গত বছর ভারত ও চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম সাত মাসে দুই দেশের বাণিজ্য আরও ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন।

সূত্র: ডয়েচে ভেলে

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম