নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
তবে অতিরিক্ত ইউনিট দুটি পৌঁছানোর আগেই সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।