শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এয়ারবাস চুক্তিতে ৮ লাখ ডলার ঘুষ! শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এয়ারবাস চুক্তিতে ৮ লাখ ডলার ঘুষ! শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

এয়ারবাস বিমান কেনাবেচার একটি চুক্তিতে ৮ লাখ মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপক্ষেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির দুর্নীতি বা ঘুষের অভিযোগ তদন্তকারী কমিশন (সিআইএবিওসি) তাকে গ্রেফতার করে। পরে কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসঙ্গা বোদারাগামা তদন্তের স্বার্থে ৪০ বছর বয়সী নামালকে দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের ২৩০ কোটি ডলারের এয়ারবাস চুক্তি নিয়ে তদন্তের অংশ হিসেবে নামাল রাজাপক্ষেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের অভিযোগ, চুক্তিটি নিশ্চিত করতে ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কার রাজনীতিক ও কর্মকর্তাদের যে অর্থ দিয়েছিল, তার অংশ হিসেবে নামাল রাজাপক্ষে ৮ লাখ ডলার গ্রহণ করেন।

সিআইএবিওসি আদালতকে জানায়, এক শ্রীলঙ্কান ব্যবসায়ী দুটি সিঙ্গাপুরের ব্যাংক হিসাব ব্যবহার করে নামালের কাছে ওই অর্থ পাঠানোর ব্যবস্থা করেছিলেন।

গ্রেফতারের পর নামাল রাজাপক্ষের আইনজীবী নিশান্ত দয়ানন্দ জামিনের আবেদন করেন। তবে আদালত তা নাকচ করে তাকে দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দেন।

এদিকে, একই বিমান কেনার ঘটনায় দুর্নীতির অভিযোগে গত মে মাসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকেও জিজ্ঞাসাবাদ করেছিল সিআইএবিওসি। তার বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগ তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কপিলা চন্দ্রসেনার নামও উঠে এসেছে। মার্চে তদন্তকারীদের তিনি জানিয়েছিলেন, প্রেসিডেন্টকে প্রায় ৫ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন।

তবে মে মাসে পুনরায় গ্রেফতারের ঠিক আগে এক আত্মীয়ের বাড়িতে কপিলা চন্দ্রসেনাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম