শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফোনে কথা বলছিলেন নারী, গাড়ির চাকায় প্রাণ গেল ৮ বছরের শিশুর

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফোনে কথা বলছিলেন নারী, গাড়ির চাকায় প্রাণ গেল ৮ বছরের শিশুর

ভারতের মুম্বাইয়ে ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোর সময় ৮ বছরের এক শিশুকে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকেলে মুম্বাইয়ের বান্দ্রার জন ব্যাপটিস্ট রোডে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের ভাষ্য, মেঘা রাওয়াল (৪৫) দুর্ঘটনার সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তিনি বান্দ্রার বাসিন্দা। দুর্ঘটনার পর গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মেঘা রাওয়ালের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার ১০৫, ২৮১ ও ১২৫ ধারা এবং মোটরযান আইনের ১৮৪ ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম