শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৬২৩, নিখোঁজ ২,৪৮২

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৬২৩, নিখোঁজ ২,৪৮২

নেপাল-চীন সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এ ঘটনায় নেপাল ও চীনের তিব্বতে এখন পর্যন্ত ৬২৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৮২ জন।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নেপালে ৬১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটিতে এখনো নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন। আর চীনের তিব্বতে সাতজন নিহত ও ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন।

গত বুধবার (২৬ আগস্ট) হিমালয়ের নেপাল-চীন সীমান্ত এলাকায় হিমবাহ ধসের পর হঠাৎ ভয়াবহ পানির ঢল নামে। এতে নদীতীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি সড়ক, সেতু, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। নেপাল-চীন সীমান্তের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র গিরংও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

বন্যার ধ্বংসাবশেষ জমে সেখানে একটি নতুন হ্রদের সৃষ্টি হয়েছে। হ্রদটির পানি উপচে পড়ার আশঙ্কায় নতুন করে বন্যার শঙ্কা দেখা দিলে উদ্ধার অভিযান কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পরে পরিস্থিতি অনুকূলে এলে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকা, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা এবং নতুন করে বন্যার আশঙ্কার মধ্যেই নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে নেপাল ও চীনের উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের উদ্ধারের পাশাপাশি দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজও চলছে।

৩২০ ভারতীয়ের এখনো খোঁজ নেই

এদিকে, দুর্যোগকবলিত এলাকায় থাকা ভারতীয়দের নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ২১ জন ভারতীয় কাঠমান্ডুতে পৌঁছেছেন। ত্রিশূলী ওয়ান জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬৩ জন ভারতীয়কেও উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া চীনের অংশে আটকে থাকা আরও ৯৬ জন ভারতীয় স্থলপথে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন। তবে প্রায় ৩২০ জন ভারতীয়ের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

মানবিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে নেপাল ও চীনের ৯০ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গতদের জন্য খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা পৌঁছে দিতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স, এএফপি ও এনডিটিভি

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম