শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ আগুন লাগে।

ইসলামাবাদ প্রশাসন জানিয়েছে, গাইনি ওয়ার্ডের তৃতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি গাড়ি এবং চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার পর নবজাতকদের আইসিইউতে স্থানান্তর করা হয়।

পিমসের মুখপাত্র ডা. আনিজা জলিল জানান, আগুন লাগার সময় ওয়ার্ডে ১৫ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সূত্র: ডন

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম