শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিন্টো রোড ছেড়ে বঙ্গভবনে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিন্টো রোড ছেড়ে বঙ্গভবনে মির্জা ফখরুল

মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছান তিনি। সেখানে তাকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী গার্ড অব অনার দেওয়া হয়।

এখন থেকে বঙ্গভবনেই বসবাস করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। একই সঙ্গে সেখান থেকেই পরিচালনা করবেন তার দাপ্তরিক কার্যক্রম।

রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতির বঙ্গভবনে বসবাসের নিয়ম রয়েছে।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল।

তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

শপথের পর এবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নতুন অধ্যায়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম