নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)–এর মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিনা সুলতানা। এর মধ্য দিয়ে সিআইসির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা এই পদে দায়িত্ব পেলেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এনবিআরের এক আদেশে একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়। একই সঙ্গে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে।
এর আগে সেলিনা সুলতানা ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮-এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এনবিআরের এই পদায়নের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিট সিআইসির নেতৃত্বে নতুন ইতিহাস তৈরি হলো।