শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী ছিলেন।

বুধবার (১৯ আগস্ট) দেশটির সড়ক পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিয়া আরাউকারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার তথ্য জানায়।

দুর্ঘটনাটি পারানা রাজ্যের বিআর-৩৭৩ মহাসড়কে ঘটে। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে উদ্ধার ও জরুরি তৎপরতা শুরু করে সংশ্লিষ্ট সংস্থাগুলো। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্রাকটি বিপরীত লেনে ঢুকে পড়ার পর বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে চলাচল করত। বাসটি রোগী ও তাদের স্বজনদের পারানা রাজ্যের রাজধানী কুরিতিবার আশপাশের হাসপাতালে নিয়ে যাচ্ছিল। ইম্বিতুভা শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস এবং শহরটি কুরিতিবা থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী, পুরুষ ও দুই শিশুও রয়েছে। আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম