শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
সবাই বাংলাদেশি বলে দাবি ইন্ডিয়া টুডের

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯

কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ‘শিখা ইন’ নামের ওই আবাসিক হোটেলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহত ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

হতাহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিল। কারণ, এ ধরনের হোটেলে বাংলাদেশি পর্যটকরাই বেশি অবস্থান করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কলকাতা পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে, ইন্ডিয়া টুডের দাবি, নিহত নয়জনের সবাই বাংলাদেশি। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছে গণমাধ্যমটি। বলা হয়েছে, নিহতরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হোটেলের বিভিন্ন কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়ায় দম বন্ধ হয়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মা। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের শরীরে পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন নেই। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম