শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাজিলে পাহাড়ি সড়কে বাস উল্টে নিহত ১০, মৃতদের মধ্যে নারী ও শিশুও

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাজিলে পাহাড়ি সড়কে বাস উল্টে নিহত ১০, মৃতদের মধ্যে নারী ও শিশুও

ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরের উত্তরে পাহাড়ি এলাকায় রোববার একটি বাস উল্টে অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। দেশটির দমকল বাহিনী এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় আহত আরও দুজনকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। ফলে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে নয়জন নারী ও এক কন্যাশিশুও রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

রিও ডি জেনেইরোর দমকল বিভাগ জানিয়েছে, রোববার ভোরে পাহাড়ি শহর পেট্রোপোলিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দমকল বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে উদ্ধারকর্মীদের মাটি খননের কাজ করতে হয়েছে। ঘটনাস্থলে মোট ৪৯ জনকে পাওয়া গেছে। তাদের মধ্যে আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি ধর্মীয় উৎসব শেষে ফেরার পথে একটি বাস সড়ক থেকে ছিটকে উল্টে যায়। ওই দুর্ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানি হয়।

এর আগে গত বছরের অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নামবুকো রাজ্যে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম