শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড আয়োজকদের গালা নাইট

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড আয়োজকদের গালা নাইট

৯ আগষ্ট সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠানের পর আয়োজক কমিটি ও কমিউনিটি বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে গালা নাইট অনুষ্ঠানের আয়োজন করে।। এতে প্যারেড অংশগ্রহণের জন্য সাবইকে ধন্যবাদ জানানো হয়। ভবিষ্যতে কমিউনিটির ঐক্যের স্বার্থে সবাইকে এমন আয়োজনে সাথে থাকার আহ্বান জানানো হয়।


এ সময় প্যারেডের গ্র্যান্ড মার্শাল শাহনেওয়াজ বলেন, কাজের সমালোচনা হতে পারে, আমরা কাজ করেছি কাজে ভুল ত্রুটি হতে পারে এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আলো ভালো কাজ করব। প্রথমবারের মতো আটটা দেশের মানুষজনকে নিয়ে কাজ করা অনেক দূরূহ, তারপরও আমরা চেষ্টা করেছি। ভবিষ্যতে আরো সুন্দর হবে বলে আমরা আশা করি। সমালোচনা করা অনেক সহজ। কিন্তু কাজ করা কঠিন। যারা সমালোচনা করবে তারা সমালোচনা করুক আমরা কাজ করব।

রানো নেওয়াজ বলেন, সমালোচনাকে অনুপ্রেরণা মনে করে আমরা করে যাব। দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ । সব প্রোগ্রাম আমরা সাহায্য করে যাব।
প্যারেডের কনভেনর শাহ শহিদুল হক বলেন, যারা আসছেন তারা বন্ধু, যারা আসেননি তাদেরও চেনা হলো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, রাজনীবিবিদ দিলীপ নাথ, লায়ন মতিউর রহমান, নুরুল আজিম, দিলীপ নাথ, ড.সবিতা রানী, জয় ,তরিকুল ইসলাম বাদল, লায়ন আহসান হাবিব, সংবাদিক আকবর হায়দার কিরন প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম