শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সৌদি আরবের আরামকো শোধনাগারে হুতিদের ড্রোন হামলা

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদি আরবের আরামকো শোধনাগারে হুতিদের ড্রোন হামলা

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জিজান অঞ্চলে অবস্থিত শোধনাগারটি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হামলায় শোধনাগারটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে হামলার দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী। তারা জানিয়েছে, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব সৌদি আরব লঙ্ঘন করায় এর জবাব হিসেবে হামলাটি চালানো হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম