শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী

আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দেশে প্রথমবারের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ‘এসডিজি ভিলেজ’ পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত তিনটি গ্রামের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রামগুলো হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এসব খাত পুনর্গঠনের সময়। সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে।

তিনি বলেন, এসডিজির নির্ধারিত লক্ষ্য অর্জন কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে সম্ভব নয়। এ জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনমানের উন্নয়ন এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম