নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক ডায়াবেটিস প্রতিরোধ শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ কার্যক্রম সফল করতে স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানুষের জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনা গেলে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি ও প্রভাব কমিয়ে আনা সম্ভব। এজন্য জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।