শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
ক্ষমতা পাচ্ছেন মাঠপর্যায়ের কর্মকর্তারা

নিজ এলাকাতেই করা যাবে এনআইডির জন্মতারিখ সংশোধন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিজ এলাকাতেই করা যাবে এনআইডির জন্মতারিখ সংশোধন

ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে নিজ নিজ এলাকাতেই জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা যাবে।

গত ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, বর্তমানে এনআইডির জন্মতারিখ সংশোধনের আবেদন কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী জেএসসি, এসএসসি, এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার সনদে উল্লেখিত জন্মতারিখের ভিত্তিতে মাঠপর্যায়ের কর্মকর্তারাই এসব আবেদন নিষ্পত্তি করবেন। এতে সেবা আরও দ্রুত ও সহজ হবে।

এ ছাড়া ভোটার এলাকা পরিবর্তন (মাইগ্রেশন) সেবা পুরোপুরি অনলাইনে চালুর প্রস্তাবও অনুমোদন করেছে কমিশন। এ সেবা গ্রহণে নির্ধারিত ফি দিতে হবে, যা নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে।

সিনিয়র সচিব আরও জানান, আইন অনুযায়ী প্রতি ১৫ বছর পর জাতীয় পরিচয়পত্র নবায়নের বিধান রয়েছে। নবায়নের জন্য আবেদনকারীকে নির্ধারিত ফরমে পারিবারিক তথ্য (ফ্যামিলি ট্রি) জমা দিতে হবে, যাতে তথ্য যাচাই প্রক্রিয়া আরও সহজ ও নির্ভুল হয়। এনআইডি নবায়নের ক্ষেত্রেও নির্ধারিত ফি নির্ধারণ করা হবে।

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াও আরও সহজ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নতুন ব্যবস্থায় আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সরাসরি অনলাইনে আপলোড করা হবে। তদন্তে তথ্য সঠিক পাওয়া গেলে কেন্দ্র থেকেই অনুমোদন দেওয়া হবে। এতে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে এবং প্রবাসীরা আরও দ্রুত ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম