শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী আজ

আজ সোমবার বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবনে নির্মল সেন ১৯৪৪ সালে ঝালকাঠি জেলার কলসকাঠি বিএম একাডেমি থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। পরে বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৬১ সালে দৈনিক ইত্তেফাক-এ যোগদানের মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান এবং দৈনিক বাংলা পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ছিলেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অতিথি শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

নির্মল সেনের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে মা জন্মভূমি, আমার জবানবন্দি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, বার্লিন থেকে মস্কো, নেতাজীর অন্তর্ধান রহস্য এবং লেনিন থেকে গরভাচেভ।

২০০৩ সালে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। দীর্ঘদিন দেশ-বিদেশে চিকিৎসা নেওয়ার পর ২০১৩ সালের ৮ জানুয়ারি ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়।

রাজনীতি, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে নির্মল সেনের অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম