শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী ছাড়া অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

রোববার দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের জন্য প্রস্তুত করা খাবার খেয়ে এর মানও পরীক্ষা করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে এবং সাধারণ মানুষ যাতে যথাযথ স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্ধারিত সময়ে চিকিৎসক ও নার্সরা কর্মস্থলে উপস্থিত না থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্ল, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, পুলিশ সুপার জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবার মান, অনিয়ম, দুর্নীতি এবং চিকিৎসক-নার্সদের দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে বিভিন্ন অভিযোগ শোনেন।

এ সময় একজন রোগীকে নির্ধারিত ভ্যাকসিন না দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীকে বরখাস্তের নির্দেশ দেন তিনি। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম