শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গ্লোবাল বাংলাদেশি এলায়েন্সে টানাপোড়েন: আজ সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্লোবাল বাংলাদেশি এলায়েন্সে টানাপোড়েন: আজ সংবাদ সম্মেলন

গ্লোবাল বাংলাদেশি এলায়েন্স (জিবিএ) এর সাবেক চেয়ারম্যান মিজান চৌধুরীর পক্ষে বিবৃতি পাঠালেন কমিউনিটি একটিভিস্ট আনিসুল কবির। বিবৃতিতে বলা হয়েছে, মিজান চৌধুরী বৈধ ও অনুমোদিত চেয়ারম্যান। তার অগোচরে আহমেদ সোহেলের নেতৃত্বে ১ আগষ্টের সংবাদ সম্মেলন ও জিবিএ’র নতুন কমিটির ঘোষণা অবৈধ। বিবৃতিতে এই সংবাদ সম্মেলন বাতিলে দাবী জানানো হয়েছে। মিজান চৌধুরী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। এদিকে সংবাদ সম্মেলনের আয়োজক ও জিবিএ’র অন্যতম ডাইরেক্টর আহমেদ সোহেল প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বলেন, মিজান চৌধুরীকে ১১ সদস্যের কমিটির ৯ জন সদস্য সিদ্ধান্ত নিয়ে বহিষ্কার করেছেন। তার বিৃবতি দেবার অধিকার নেই। আমরা সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবো ও নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হবে।। উল্লেখ্য আজ শনিবার সন্ধ্যা ৬টায় সানাই রেষ্টুরেন্টে জিবিএ’র সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

 

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম