শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পাঞ্জাবের প্রতিবাদী কৃষকরাও দিল্লি অভিমুখে

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাঞ্জাবের প্রতিবাদী কৃষকরাও দিল্লি অভিমুখে

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লির কিষাণ ঘাটে পাঞ্জাব, হরিয়ানা এবং কয়েকটি অন্যান্য রাজ্যের কৃষকদের যে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল, তাতে যোগ দিতে হাজার হাজার কৃষক ভারতের রাজধানীর দিকে রওনা দিয়েছিলেন।

ট্রাক্টরে চেপে তারা দিল্লির দিকে রওনা দেন দু’তিনদিন আগে থেকেই, যা কয়েক বছর আগে দিল্লি সীমান্ত অচল করে দেওয়া কৃষক বিক্ষোভের কথা মনে করিয়ে দিয়েছিল। ‘দেশ বাঁচাও মোর্চা’-র ব্যানারে কৃষকেরা এই কর্মসূচির ডাক দিয়েছিলেন। তবে পাঞ্জাব থেকে আসা কৃষকদের দিল্লির কাছে শমভু সীমান্তেই আটকে দেওয়া হয়।

পরে হরিয়ানার কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সরকারের তরফে আশ্বাস পেয়ে কৃষকেরা আপাতত ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাদের অনেকে ইতিমধ্যেই ফিরতে শুরু করেছেন বলেও জানা যাচ্ছে। এই বিক্ষুব্ধ কৃষকদের আশঙ্কা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরূপ প্রভাব কৃষি, দুগ্ধশিল্পসহ কৃষিভিত্তিক বিভিন্ন ক্ষেত্রেও পড়বে, যা কৃষকদের স্বার্থের পরিপন্থী হতে পারে।

তবে ভারত সরকার দাবি করছে, অন্তর্বর্তীকালীন এই চুক্তির ফলে কৃষকরা তো বটেই, কোনও শ্রেণি-পেশার ভারতীয়দেরই স্বার্থ ক্ষুণ্ণ হবে না। ‘দেশ বাঁচাও মোর্চা’ কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি-সংক্রান্ত সমস্ত নথি জনসমক্ষে প্রকাশ করতে হবে।

পাশাপাশি কৃষক, শ্রমিক, দুগ্ধ উৎপাদক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে বিস্তারিত আলোচনা না করে কোনও চুক্তি স্বাক্ষর করা যাবে না।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম