শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতিসংঘ-ফিফা সম্মেলনে অংশ নিলেন এটর্নি মঈন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতিসংঘ-ফিফা সম্মেলনে অংশ নিলেন এটর্নি মঈন চৌধুরী

 

জাতিসংঘ-ফিফা সম্মেলনে অংশ নিলেন প্রবাসী বাংলাদেশি এটর্নি মঈন চৌধুরী। গত ১৭ জুলাই শুক্রবার জাতিসংঘের সদর দফতরে জাতিসংঘ ও ফিফার উদ্যোগে ‘ইয়থ মেন্টাল হেলথ ম্যাটার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ১৯৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। মঈন চৌধুরী ‘ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল’ পক্ষে প্রতিনিধিত্ব করেন।

 

এ সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনকানটিনো বলেন, ‘একটি বিশ্ব—একটি খেলা—একটি উদ্দেশ্য’কে সামনে রেখে ফিফা কাজ করছে। বিশ্বকে একমাত্র ফুটবলই একত্রিত করতে পারে। মানবসভ্যতার অগ্রগতির জন্য এই ফুটবলকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। অনুষ্ঠানের শেষে ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশি এটর্নি মঈন চ্যেধুরীর হাতে ‘শুভেচ্ছা ফুটবল’ তুলে দেন। এক প্রতিক্রিয়ায় মঈন চৌধুরী প্রতিবেদককে বলেন, বাংলাদেশি হিসেবে ফিফা প্রেসিডেন্টর কাছ থেকে ফুটবল গ্রহণ করে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। এই সম্মেলনে আমাকে আমন্ত্রন জানানোর জন্য ফিফার কাছে কৃতজ্ঞ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম