শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
১৪ জুলাই পুনঃগণনা

শামসুল হক এখন ২ ভোটে পিছিয়ে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শামসুল হক এখন ২ ভোটে পিছিয়ে

নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট—৩০ নির্বাচনে বাংলাদেশি বংশোদভূত শামসুল হক মাত্র ২ ভোটে পিছিয়ে আছেন। গত বুধবার শামসুল হকের নির্বাচনী টীমকে বোর্ড অব ইলেকশন এ তথ্য প্রদান করেছে। ২৩ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনের প্রাথমিক ফলাফলে তিনি ১৩ ভোটে পিছিয়ে ছিলেন। বিজয়ী প্যাট্রিক মার্টিনেজ পান ২৭০৩ ভোট। শামসুল হক পেয়েছিলেন ২৬৯০। সর্বশেষ পোষ্টাল ব্যালট গণনার পর ব্যবধান এখন ২ ভোট। এখনও আউটস্ট্যান্ডিং ৬টি ভোট রয়েছে। এ গুলোর নিষ্পত্তি হলে ফলাফলের চিত্র পাল্টেও যেতে পারে। ২ প্রার্থীর ব্যবধান শতকরা .০৫ এর কম হলে ভোট ম্যানুয়ালি গণনার বিধান রয়েছে। আগামী ১৪ জুলাই ম্যানুয়ালি গণনা হবে। এ সময় উভয় প্রার্থীর লিগ্যাল টিম উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার রাতে শামসুল হকের সাথে যোগাযোগ করলে তিনি  বলেন, মধ্য জুলাই ব্যালট হাতে গণনা শুরু হবে। বোর্ড অব ইলেকশন ২ ভোটের ব্যবধানের কথা জানিয়েছে। দোয়া করবেন ব্যবধান কমে আশার খবর যেন আসে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম