শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হরমুজ প্রণালি এক মাস ইরানের নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজ প্রণালি এক মাস ইরানের নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি

হরমুজ প্রণালি এখনও এককভাবে ইরানের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরাক সফরের সময় রোববার তিনি বলেছেন, আগামী ৩০ দিন প্রণালিটি সম্পূর্ণভাবে তেহরানের নজরদারি ও ব্যবস্থাপনায় থাকবে।

আব্বাস আরাঘচি বলেন, সমস্ত বাধা দূর হওয়ার পর এই জলপথের পূর্ণ সক্ষমতা ফিরিয়ে আনা হবে। তেহরান বর্তমানে এই লক্ষ্যে কাজ করছে। দায়িত্বটি সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর ন্যস্ত।

অন্য কারও ভূমিকার প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের ভূমিকা নেই। সমঝোতা স্মারকের অধীনে এটি অত্যন্ত স্পষ্ট। যেকোনো ধরনের হস্তক্ষেপ বা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তখন প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হবে।

আব্বাস আরাঘচি আরও বলেন, লেবানন সংক্রান্ত ধারাসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সবগুলো বিষয়ের প্রতি অবশ্যই পূর্ণ সম্মান দেখাতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, জায়নবাদী গোষ্ঠী (ইসরায়েল) লেবাননে তাদের বিমান হামলা অব্যাহত রেখেছে।

আরাঘচি বলেন, এই সমঝোতা স্মারকটি ইসরায়েলও মেনে নিয়েছিল। তাই যুদ্ধ বন্ধ করার জন্য ওয়াশিংটনের উচিত তাদের দায়িত্ব পালন এবং লেবাননে হামলা বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করা।

একই সঙ্গে লেবাননের যেসব এলাকা ইসরায়েল দখল করে রেখেছে, সেখান থেকে সেনা প্রত্যাহারের জন্য তেল আবিবকে চাপ দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান আরাঘচি। তিনি উল্লেখ করেন, সমঝোতা স্মারকের এটিই প্রথম ও গুরুত্বপূর্ণ ধারা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম