শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুলশানে রেস্তোরাঁয় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুলশানে রেস্তোরাঁয় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

রাজধানীর গুলশান–২ এলাকায় একটি রেস্তোরাঁর পরিত্যক্ত পাত্রে এডিস মশার বিপুল পরিমাণ লার্ভা পাওয়া যাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগনিয়ন্ত্রণে উচ্চপর্যায়ের বিশেষ টাস্কফোর্স গঠনের পরদিনই এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে।

এ সময় টাস্কফোর্স ওই এলাকার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ওই রেস্তোরাঁতে লার্ভা পাওয়া যায়। পরিদর্শনের সময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম