শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হরমুজে কোনো জাহাজ থেকে ফি নেবে না ইরান, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজে কোনো জাহাজ থেকে ফি নেবে না ইরান, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো জাহাজ থেকে ফি নেওয়া হবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইরান। বুধবার এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ভুয়া গণমাধ্যমে প্রকাশিত উদ্বেগজনক প্রতিবেদনগুলোর বিপরীতে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো টোল, বীমা ফি বা অন্য কোনো ধরনের ফি নেওয়া বা সংগ্রহ করা হবে না। যদি এই তথ্য মিথ্যা হয়, তাহলে আলোচনা অবিলম্বে শেষ হয়ে যাবে।’

ট্রাম্প আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে কোনো অর্থ দেয়নি বা ইরানের সম্পদও মুক্ত করেনি। নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থের একটি অংশ মুক্ত করা হবে যাতে তা দিয়ে মার্কিন কৃষক ও খামারিদের কাছে থেকে ভুট্টা, গম, সয়াবিন ও অন্যান্য পণ্য কেনা যায়। ইরান খাদ্যের তীব্র সংকটে আছে। তাদের জন্য এই খাদ্য শুধু যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আবারও বলেছেন, জব্দ করে রাখা ইরানি সম্পদের একটি বড় অংশ ব্যবহার করা হবে খাদ্য ও ওষুধের জন্য।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফা আলোচনার পর ইরান জানায়, তাদের জব্দকৃত সম্পদ মুক্ত করা হয়েছে। তারা যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কেনার বিষয়টি অস্বীকার করেছে।

দুই দেশের মধ্যকার সমঝোতা অনুযায়ী, ইরান ৬০ দিনের জন্য হরমুজ প্রাণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো ফি নেবে না। এই সময়ের পর ওমানের সঙ্গে একটি চুক্তির ভিত্তিতে নৌচলাচল সেবা, নিরাপত্তা বজায় রাখা এবং পরিবেশ সুরক্ষার জন্য ফি আরোপ করার কথা বলেছে ইরান।

সংযুক্ত আরব আমিরাত সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হরমুজ নিয়ে বলেছেন, ‘এটি একটি আন্তর্জাতিক জলপথ। কোনো দেশই আন্তর্জাতিক জলপথে টোল বা ফি আরোপ করতে পারে না।’ তবে ইরান বলছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলপথ নয়। এটি ওমান ও ইরানের আঞ্চলিক জলসীমার অন্তর্ভুক্ত।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম