শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শক্তিশালী ইরানের পক্ষ থেকে এই চুক্তি একটি বার্তা: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শক্তিশালী ইরানের পক্ষ থেকে এই চুক্তি একটি বার্তা: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে ঐতিহাসিক দলিল হিসেবে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর মতে, এটি শক্তিশালী ইরানের পক্ষ থেকে একটি বার্তা। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই কেবল শান্তি অর্জন করা সম্ভব।

বৃহস্পতিবার পেজেশকিয়ান তাঁর সরকারি এক্স অ্যাকাউন্টে স্বাক্ষরিত সমঝোতা স্মারক প্রকাশ করেন। লিখেন, ‘এটি একটি ঐতিহাসিক দলিল এবং একটি শক্তিশালী ইরানের বার্তা। ইরান তার মর্যাদা, স্বাধীনতা, অগ্রগতি এবং আঞ্চলিক সহযোগিতা পুরোপুরি অক্ষুণ্ন রেখে বিশ্ব শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

বুধবার রাতে পেজেশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজিটাল স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এরপর থেকে চুক্তির আওতায় ইরানকে ছাড় দেওয়া হয়েছে বলে ট্রাম্পের সমালোচনা করছেন অনেকে।

এর প্রতিক্রিয়ায় সমালোচনাকারীদের ‘বোকা’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘এই বোকারা মনে করে আমি ইরানের ব্যাপারে যথেষ্ট কঠোর ছিলাম না। তারা কি দেখছে না যে, শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং তেলের দাম দ্রুত কমছে। তারা হয় ঈর্ষান্বিত, নয়তো খারাপ মানুষ অথবা নির্বোধ।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম