সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নারী এমপিদের স্বাগত জানিয়ে স্পিকার বললেন, ‘সংসদ কালারফুল দেখাচ্ছে’

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারী এমপিদের স্বাগত জানিয়ে স্পিকার বললেন, ‘সংসদ কালারফুল দেখাচ্ছে’

আজ রোববার জাতীয় সংসদের বৈঠকে প্রথমবারের মত যোগ দিয়েছেন সংরক্ষিত নারী আসনের ৫০ এমপি। গত ২৯ এপ্রিল সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হয়। নারী এমপিরা শপথ নেন ৩ মে। এর একমাস পর সংসদে আজ যোগ দেন তাঁরা।

অধিবেশনের শুরুতেই স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে। আজ নারী সদস্যদের আগমনে পূর্ণতা পেয়েছে। তাদেরকেও আমি অভিনন্দন জানাই।’

প্রশ্নোত্তর পর্বে প্রথমে প্রশ্ন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ থেকে আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর এমপির মিজানুর রহমান। এরপর স্পিকার বলেন, ‘নারীরা আজ সংসদে এসেছেন। তাদের সুযোগ দিতে হয়।’ এই পর্যায়ে স্পিকার বিএনপি দলীয় নারী এমপি রেহেনা আক্তারকে প্রশ্ন করার সুযোগ দেন।

সংরক্ষিত আসনে তৃতীয়বারের মত সংসদে আসা রেহেনা আক্তার রানু প্রশ্নের আগে বলেন, ‘ফুল ফুটক আর নাই ফুটুক, এই সংসদে আজ বসন্ত, আমাদের ৫০ জনের।’

স্পিকার তাঁকে থামিয়ে দিয়ে প্রশ্ন করতে বলেন। স্পিকারের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে রেহেনা আক্তার বলেন, ‘মাননীয় স্পিকার আপনাকে কড়া হেড মাস্টার নয়, নারীবান্ধব হিসেবে দেখতে চাই।’

এই পর্যায়ে রেহেনা আক্তার বলেন, ‘স্পিকার যদি সুযোগ দেন, তাহলে ৫০ নারী সদস্য অলংকার নয়, নারী সমাজের অহংকার হবেন। আপনি সাতবার এমপি নির্বাচিত হয়েছেন। আপনার মত আমিও সাতবার এমপি হতে চাই।’

এরপর স্পিকার বলেন, ‘বক্তৃতা করে সাতবার এমপি হতে পারবেন না। এলাকার মানুষের সঙ্গে মিশে কাজ করুন। সাতবার নয়, ২৭ বার এমপি হতে পারবেন, ইনশাআল্লাহ।’

পরে স্পিকার সব নারী এমপির উদ্দেশে বলেন, ‘বক্তৃতা নয়, সবাইকে প্রশ্ন করতে হবে।’

Facebook Comments Box
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম