শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জনরোষের মুখে অভিষেক, হেলমেট পরিয়ে উদ্ধার করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ৩০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনরোষের মুখে অভিষেক, হেলমেট পরিয়ে উদ্ধার করল পুলিশ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এ সময় তাঁকে ঘিরে ধরে ‘চোর, চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি জুতো, ডিম ও ইট ছোড়ে একদল বিক্ষোভকারী। পরে মাথায় হেলমেট পরিয়ে কড়া নিরাপত্তায় তাঁকে উদ্ধার করতে বাধ্য হয় পুলিশ।

জানা গেছে, বিধানসভা নির্বাচনের পর এটিই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশ্য কর্মসূচি। দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে ভোট-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি।

যাত্রাপথে প্রথমে কামালগাজির কাছে একদল নারী তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখান। এরপর সোনারপুরে ঢুকতেই তাঁকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ শুরু হয়। মোটরসাইকেলে থাকা অভিষেককে ঘিরে ধরে চারপাশ থেকে ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে তাঁকে মারধরেরও চেষ্টা করা হয়।

প্রবল বিক্ষোভের মুখে পড়ে নিরাপত্তারক্ষী ও পুলিশকর্মীরা তাঁকে ঘিরে ফেলেন। ডিম ও জুতোর আঘাত থেকে তৃণমূল নেতাকে বাঁচাতে তাঁর মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয় এবং কোনোমতে তাঁকে কর্ডন করে ঘটনাস্থল থেকে দ্রুত বের করে নিয়ে যায় পুলিশ।

রাস্তায় এমন নজিরবিহীন বিক্ষোভ এবং হামলার মুখে পড়লেও, শেষ পর্যন্ত পুলিশের কড়া পাহারায় নিহত ওই দলীয় কর্মীর বাড়িতে পৌঁছাতে সক্ষম হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।

উল্লেখ্য, রাজ্যে গত এপ্রিলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি। ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। খোদ দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের কেন্দ্র ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম