শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লেবাননের দক্ষিণাঞ্চলের পর বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লেবাননের দক্ষিণাঞ্চলের পর বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েল

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ অন্তত ১২ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সীমান্ত ঘেঁষা এই অঞ্চলের পাশাপাশি রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে তেল আবিব।

লেবাননের সামরিক একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বৈরুতে হামলাটি চালানো হয়েছে একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, রাজধানীর কাছে হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত শুয়েফাত এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ধোঁয়া উড়ছে। ভবনের একাংশ ধসে গেছে।

হামলাটির তথ্য ইসরায়েলও নিশ্চিত করেছে। প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, ‘কিছুক্ষণ আগে, আইডিএফ বৈরুতে সুনির্দিষ্ট ও লক্ষ্যভেদী হামলা চালিয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

লেবাননের সামরিক বাহিনী এর আগে এক বিবৃতিতে জানিয়েছিল, দক্ষিণাঞ্চলের নাবাতিহ এলাকায় রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ইসরায়েলের হামলায় তাদের এক সেনা নিহত হয়েছেন। সব মিলিয়ে দক্ষিণাঞ্চলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

উল্লেখ্য, ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত ১৭ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তা কখনোই পুরোপুরি মেনে চলা হয়নি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম