শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গবেষণা-কৃষকবান্ধব কার্যক্রম জোরদারে নাবিল গ্রুপের সঙ্গে সাফের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গবেষণা-কৃষকবান্ধব কার্যক্রম জোরদারে নাবিল গ্রুপের সঙ্গে সাফের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

টেকসই কৃষি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন এবং কৃষকবান্ধব কার্যক্রম জোরদারের লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ ও সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ-সাফ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি রাজশাহীর নাবিল গ্রুপের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অংশীদারিত্ব দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারকের আওতায় কৃষি গবেষণা, প্রযুক্তি সম্প্রসারণ, কৃষকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। পাশাপাশি কৃষিতে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও টেকসই উৎপাদন ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।

অনুষ্ঠানে নাবিল গ্রুপের পক্ষে গ্রুপটির ডিরেক্টর ও নাবিল ফিড মিলস লিমিটেডের চেয়ারম্যান ইসরাত জাহান ও সাফ-এর পক্ষে নির্বাহী পরিচালক ফরহাদ জামিল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অংশগ্রহণকারীরা দেশের কৃষি খাতকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম