নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০ মে ২০২৬ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
চলতি বছর নিউইয়র্ক থেকে পবিত্র হজ পালনে আগ্রহী ব্যক্তিদের সঠিক নিয়ম ও প্রস্তুতির বিষয়ে ধারণা দিতে এক বিশেষ প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশনের আয়োজন করে নিউইয়র্কের জনপ্রিয় ট্রাভেল এজেন্সি ‘জমজম ট্রাভেল’। গত ১০ মে বিকেলে জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে যৌথভাবে এই সেমিনারের যৌথ আয়োজক ছিল ‘রওফ মিনা’। আয়োজকেরা জানান, হজযাত্রীরা যাতে কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই নির্বিঘ্নে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে হজের সফরকালীন স্বাস্থ্যবিধি এবং সৌদি আরবের বর্তমান নিয়মকানুন, দলবদ্ধভাবে চলাফেরা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় ধারণা দেওয়া হয়। সেমিনারে হজের ধর্মীয় বিধান ও মক্কা—মদিনায় অবস্থান কালীন করনীয় ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এর মধ্যে ছিল ইহরাম বাঁধা থেকে শুরু করে তাওয়াফ, সাঈ, মিনায় অবস্থান, আরাফাতের ময়দান, মুজদালিফা এবং জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপসহ হজের গুরুত্বপূর্ণ বিষয়াবলী।
সেমিনারে জমজম ট্রাভেলের প্রেসিডেন্ট মাহবুব আলম, ম্যানেজিং ডিরেক্টর তোহিদ মাহবুব মুন্না, রাওফ মিনা গাইড আতাউর আলম ও আলি আকবর বাপ্পিসহ মুফতি ইসমাঈল, মুফতি আব্দুস সামাদ, মুফতি মুনসুরুল হক এবং জমজম ট্রাভেলের অধীনে হজের নিবন্ধন করা হজযাত্রীরা উপস্থিত ছিলেন।
![]()
জমজম ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর তাওহিদ মাহবুব মুন্না বলেন, ২০২৬ সালে যারা হজে যেতে রেজিস্ট্রেশন করেছেন, তাদের জন্যই এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে, যা রাওফ মিনার পক্ষ থেকে জমজম ট্রাভেলস পরিচালনা করেছে। প্রত্যেক হাজীকে হাতে কলমে সবকিছু দেখানো হয়েছে। কোন গাইড যাবে, কিভাবে চলাফেরা করতে হবে, কীভাবে নিরাপদ থাকতে হবেড়সব বিষয় বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। জমজমের নিবন্ধিত হাজীদের সঙ্গে বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী গাইড থাকবেন, যাতে হাজীরা সহজে প্রয়োজনীয় সহযোগিতা পান।
প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মাহবুব আলম বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা সুন্দর ও সঠিকভাবে হজ পালন করতে পারেন। হজযাত্রীদের যাত্রা থেকে ফিরে আসা পর্যন্ত এবং বিভিন্ন দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
হাজীরা জানান, প্রথমবার হজে যাওয়ার আগে এ ধরনের প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এতে হজের বিভিন্ন নিয়ম—কানুন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে এবং হজ পালনের আত্মবিশ্বাসও বাড়ে।