শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন

জাতীয় ডেস্ক   |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। আগামী ২৩ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এই সংক্রান্ত একটি অফিশিয়াল চিঠি পাঠিয়ে নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, ঈদের আগে সাত দিন, ঈদের ছুটির পুরো সময় এবং ঈদের পরবর্তী পাঁচ দিন মিলিয়ে এই সময়জুড়ে দেশের সব সিএনজি স্টেশন সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে। এর মাধ্যমে দূরপাল্লাসহ সব ধরনের যানবাহনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করাই সরকারের মূল উদ্দেশ্য।

বর্তমানে গ্যাসের চাপ স্বাভাবিক রাখা এবং শিল্প ও আবাসিক খাতে সরবরাহ সমন্বয়ের জন্য রাজধানীসহ বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশন নির্দিষ্ট সময় বন্ধ রাখা হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার বিধান রয়েছে।

তবে ঈদ উপলক্ষে জনসাধারণের যাতায়াত ও পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে ওই বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে যানবাহন চালকরা যেকোনো সময় সিএনজি নিতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম