শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনদিনের সফরে বুধবার চীনে পৌঁছেছেন। সন্ধ্যায় বেইজিংয়ে তাঁকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। এ সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সামনের সারিতে ছিলেন প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিরা।

বার্তা সংস্থা এএফপি প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে। বিবিসি জানিয়েছে, ২০১৭ সালে সবশেষ সফরের সময় ট্রাম্পকে স্বাগত জানিয়েছিলেন স্টেট কাউন্সিলর ইয়াং জিয়েচিকে। বিপরীতে এবার স্বাগত জানানো হান ঝেং চীনের শীর্ষ নেতাদের একজন।

বিমানবন্দরে হানের উপস্থিতিকে বেইজিংয়ের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এএফপি প্রকাশিত ওই মুহূর্তের একটি ছবিতে দেখা গেছে, হানের সঙ্গে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে পরিচয় করিয়ে দিচ্ছেন ট্রাম্প।

স্বাগত জানানোর সময় লালগালিচার দুই ধারে ব্যান্ড বাদক দল এবং চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে দাঁড়ানো শিশুদের সারি ছিল। এদিকে বিমানবন্দরের বাইরের সড়কে উৎসুক জনতার ছবিও প্রকাশ করেছে এএফপি। এতে দেখা গেছে, এয়ারফোর্স ওয়ান অবতরণের সময় মোবাইল ফোনে কেউ কেউ ছবি তুলছেন। সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে আছেন অনেকে।

ট্রাম্পের এই সফরটি গত মার্চ মাসে হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তখন সেটি পিছিয়ে দেওয়া হয়। বিমানবন্দরে ট্রাম্পের সঙ্গে অন্যদের উপস্থিতি দেখে মনে হচ্ছে, দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে প্রযুক্তিখাত বিশেষ গুরুত্ব পাবে। অত্যাধুনিক চিপ প্রস্তুতকারী কোম্পানি এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং শেষ মুহূর্তে ট্রাম্পের সফরসঙ্গী হয়েছেন।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উত্থানের সময়ও এনভিডিয়ার তৈরি চিপ কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা আছে। ওয়াশিংটনের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনের উদ্দেশে রওনা দেওয়ার আগে সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেন, শি জিনপিংকে তিনি অনুরোধ করবেন, প্রযুক্তিখাতের জন্য চীন যেন তাদের বাজার উন্মুক্ত করে দেয়।

সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় ৮টা) ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ ট্রাম্প ও শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। রাতে সেখানেই তারা রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম