শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকান

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে সারাদেশে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার থেকে ঈদের দিন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিদ্যুৎ সংকট ও জ্বালানি সাশ্রয়ের কারণে এতদিন সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার বাধ্যবাধকতা ছিল। সরকার বিদ্যুৎ ব্যবহার কমাতে রাতের বেলায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা সীমিত করা, বিলবোর্ডের বাতি বন্ধ রাখা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশনা দিয়েছিল। তবে ঈদকে সামনে রেখে বাড়তি কেনাকাটার চাপ বিবেচনায় সময়সীমা শিথিল করা হয়েছে।

আজ বিদ্যুৎ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া বাংলাদেশ দোকান মালিক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা বলা হয়েছে।

দোকান মালিক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সরকার মার্কেট, শপিংমল, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।

এতে আরও বলা হয়, দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা সমিতিকে অবহিত করেছে। তবে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার ও বাহারি আলোকসজ্জা থেকে বিরত থাকতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় বাতি, সজ্জা ও বিদ্যুতের অপচয় না করার নির্দেশনাও দেওয়া হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে।

এর আগে গত ৬ এপ্রিল জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার নির্দেশ দেয়, সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ করতে হবে। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম