শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নির্বাচনে কয়েস-শুভ্র প্যানেল বিজয়ী

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৪০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নির্বাচনে কয়েস-শুভ্র প্যানেল বিজয়ী

অবশেষে সম্পূর্ণ হলো কানাডার ক্যালগেরির প্রবাসী বাঙালিদের সংগঠন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নির্বাচন। নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করে। এর মধ্যে কয়েস শুভ্র প্যানেল ২০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে।

কানাডার স্থানীয় সময় শনিবার সকাল ৮টা শুরু হয়ে রাত ৮ টায় ক্যালগেরির ফেলকনরিজ কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সারাদিনব্যাপী নির্বাচনে প্রবাসী বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে পরিবার পরিজন নিয়ে ভোট প্রদান করে।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম রিপন বিজয়ী প্যানেলের নাম ঘোষণা করেন এবং সারাদিনব্যাপী ভোট গ্রহণে তাকে সহযোগিতা করার জন্য তার টিম এবং ক্যালগেরীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
বিজয়ী প্যানেলের সভাপতি কয়েস চৌধুরী মিডিয়াকে দেওয়া তাৎক্ষণিক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন, এ বিজয় আমাদের সবার, আজ থেকে আর কোনো প্যানেল নয়, আমরা সবাই এক হয়ে, মিলেমিশে একসাথে কমিউনিটির উন্নয়নে কাজ করব। ক্যালগারিবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সবাই আমাদের নতুন প্রজন্মকে ভালো কিছু উপহার দিই। যাতে করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলাদেশের নাম ও পতাকার মান সমুন্নত থাকে।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী শুভ্র দাস শুভ্র মিডিয়াকে দেওয়া তাৎক্ষণিক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আবেগে আপ্লুত হয়ে বলেন, আপনাদের সবার কাছে আমি ও আমার টিম কৃতজ্ঞ। আপনাদের দেওয়া ভালোবাসা আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে তুললো। আসুন আমরা সবাই মিলে একটি দৃষ্টান্তমূলক কমিউনিটি উপহার দিই নতুন প্রজন্মের কাছে।

উল্লেখ্য, বেশিরভাগ সময়ই আলবার্টার ক্যালগেরি শহর বরফে আচ্ছাদিত থাকে। বৈরী আবহাওয়া আর প্রকৃতির প্রতিকূলতার মাঝেও শহরের প্রবাসী জ্ঞানী, গুণী সংস্কৃতিমনা আর স্বনামধন্য বরেন্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতা আর সহমর্মিতার বন্ধনে শহরটি সারা বছরই থাকে সরব। অন্যদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা আর বাসের উপযোগী শহরগুলোর মধ্যে ক্যালগেরি সারাবিশ্বের বিভিন্ন শহরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে।

কলামিস্ট মো. মাহমুদ হাসান, সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি রুপক দত্ত, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কিরণ বনিক শংকর, প্রকৌশলী আবদুল্লাহ রফিক, প্রকৌশলী মোহাম্মদ কাদিরসহ অনেকে কয়েস-শুভ্র প্যানেলকে স্বাগত শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঐকমত্যের ভিত্তিতে একটি সুস্থ, সুন্দর কমিউনিটি প্রতিষ্ঠায় সকলের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম