শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেশের পাচার অর্থ পুনরুদ্ধারে সহযোগিতা জোরদারের আশ্বাস

জাতীয় ডেস্ক   |   শুক্রবার, ০৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের পাচার অর্থ পুনরুদ্ধারে সহযোগিতা জোরদারের আশ্বাস

বাংলাদেশ থেকে পাচার করে যুক্তরাজ্যে নেওয়া অর্থ পুনরুদ্ধারে সহযোগিতা আরও জোরদারের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় ব্যাংক খাতের সংস্কার, আর্থিক খাতের সক্ষমতা বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব আলোচনা হয়।

গভর্নর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, স্টোলেন অ্যাসেট রিকভারিবিষয়ক পরামর্শক ফারহানুল গণি চৌধুরী এবং ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি হিসেবে এমা উইন্ড ও ইসাম মোসাদ্দেক উপস্থিত ছিলেন। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে সারাহ কুক জানান, যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। জব্দ হওয়া এসব অর্থ যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরত আনার বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। আর এ জন্য যথেষ্ট শক্তিশালী প্রমাণের প্রয়োজন। সেখানে তিনি কারও নাম উল্লেখ করেননি। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর অনুযায়ী, গত বছরের জুনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৬ কোটি পাউন্ডের সম্পদ জব্দ করে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। একই সংস্থা গত বছরের মে মাসে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান এবং তাঁর চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের ৯ কোটি পাউন্ডের সম্পদ জব্দ করে।

গতকালের বৈঠকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ পাচার প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ ছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে উভয় পক্ষ তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এ বিষয়ে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম