শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমাদের বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে বড়, সেরা এডুকেশন হাব কান্ট্রি। আমাদের সে রিসোর্স রয়েছে। আমাদের সে মেধা রয়েছে। আমাদের সে প্রজ্ঞা রয়েছে, আমাদের সেই ইচ্ছা রয়েছে। শুধু এটাকে মেটেরিয়ালাইজ করার জন্য সবাইকে সবার কথা শুনতে হবে।

‘বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাত, শিক্ষার্থীর ভবিষ্যৎ, নীতিগত সংস্কার ও জাতীয় উন্নয়নের দিকনির্দেশনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বুধবার রাতে রাজধানীর বনানীতে ঢাকা শেরাটন হোটেলের বলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

অন্য একটি প্রসঙ্গ বলতে গিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, “ওই যে আমার একটা শব্দ আছে না? নকল! আমি নকল করব তাদের, যারা ভালো করেছে। আমি কি দেখি নাই আমাদের মতো দেশ মালয়েশিয়া কীভাবে এগিয়েছে—সেই নকল করব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম