শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তিন মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী সুজন

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিন মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী সুজন

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক হত্যাসহ তিন মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে অন্য মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় এখন মুক্তিতে বাধা নেই।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে রিমান্ডে পাঠানো হয়। ওই বছরের ১৭ সেপ্টেম্বর সুজনকে যাত্রাবাড়ী থানার গোপী বাঘের রাইয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের মালিক রফিকুল ইসলামকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জামিন মেলেনি আসাদুজ্জামান নুর ও মোজাম্মেল বাবুর
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর এবং একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে জামিন দেননি হাইকোর্ট। আজ হাইকোর্টের একই বেঞ্চ তাদের জামিন আবেদন নাকচ করেন। তাদের পক্ষে মামলা পরিচালনা করেন আব্দুল আলীম জুয়েল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম