শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি গেল ৮৪ ফ্লাইট

জাতীয় ডেস্ক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি গেল ৮৪ ফ্লাইট

চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার হজ অফিসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ৮৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে আজ আরও পাঁচটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫টি ফ্লাইটে ১৪ হাজার ৬৯ জন; সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৩১টি ফ্লাইটে ১২ হাজার ১১৪ জন এবং সৌদি আরবভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী ভ্রমণ করেছেন।

তিনি আরও জানান, বাকি ৪৪ হাজার ৯৭৮ জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন।

লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সৌদি দূতাবাস থেকে মোট ৭৮ হাজার ২৯৬ জন হজযাত্রী হজের ভিসা পেয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৮৭৭ জন বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এবছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।

আগামী ২৬শে মে সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম