শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ২৫ টাকা

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ২৫ টাকা

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২৫ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে এ মূল্য কার্যকর হবে।

এর আগে গত ২৪ মার্চও জেট ফুয়েলের দাম এক দফায় ৯০ টাকা বাড়ানো হয়েছিল। ফলে এক মাসের ব্যবধানে জ্বালানির দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেল, যা দেশের বিমান পরিবহন খাতে নতুন চাপ সৃষ্টি করবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ২২৭ টাকা ৮ পয়সা, যা মার্চে ছিল ২০২ টাকা ২৯ পয়সা। এর আগে এই জ্বালানি বিক্রি হতো ১১২ টাকা ৪১ পয়সা দরে। অর্থাৎ তুলনামূলকভাবে স্বল্প সময়ের ব্যবধানে প্রায় দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে দাম।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দাম ছিল ০ দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ঊর্ধ্বগতি, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বিদ্যমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন এই মূল্য বহাল থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, জেট ফুয়েলের দাম বৃদ্ধির ফলে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা রয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রীদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ পড়তে পারে। একই সঙ্গে এ খাতে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এয়ারলাইন্সগুলোর আর্থিক চাপও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম