শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সরকার কৃষকদের সুদবিহীন ঋণ দেওয়ার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি: অর্থমন্ত্রী

জাতীয় ডেস্ক   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার কৃষকদের সুদবিহীন ঋণ দেওয়ার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি: অর্থমন্ত্রী

বর্তমান সরকার দেশের কৃষকদের সুদবিহীন ঋণ দেওয়ার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৷ তবে সরকার কৃষকের অনুকূলে বিতরণ করা ১০,০০০ টাকা পর্যন্ত মূল ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়ায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবে বলে মন্ত্রী জানান।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের লিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান৷ এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়৷

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার কর্তৃক দেশের কৃষকদের সুদবিহীন ঋণ প্রদানের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে ইতোমধ্যে সরকার কর্তৃক কৃষকের অনুকূলে বিতরণকৃত ১০,০০০ টাকা পর্যন্ত মূল ঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ১৫৬৭.৯৬ (একহাজার পাঁচশত সাতষট্টি কোটি ছিয়ানব্বই লাখ) কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে এবং এর ফলে সারা দেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবে।

এছাড়া, কৃষকদের সহায়তা করার লক্ষ্যে চলমান বিশেষ সুবিধাগুলো হলো: বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রতি অর্থবছরে জারিকৃত কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচির মাধ্যমে সহজ শর্তে ও তুলনামূলক স্বল্প সুদে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হচ্ছে। চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে ব্যাংকসমূহের জন্য ৩৯,০০০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ২৫ আগস্ট ২০২২ তারিখের এসিডি সার্কুলার নং-০৫ এর মাধ্যমে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিকল্পে ১,০০০ (এক হাজার) কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। উক্ত স্কিমের মেয়াদ ৩০ জুন ২০২৭ পর্যন্ত এবং কৃষক পর্যায়ে উক্ত ঋণের সুদ হার ৪%।

আমদানি বিকল্প ফসলসমূহে (ডাল, তেলবীজ, ভুট্টা ও মসলা জাতীয় ফসল চাষে) মাত্র ৪% রেয়াতি সুদ হারে ঋণ বিতরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে সরকার ঋণ প্রদানকারী ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুদ ভর্তুকি প্রদান করে থাকে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম