শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হিজবুল্লাহকে সমর্থন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হিজবুল্লাহকে সমর্থন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার সবশেষ লিখিত বার্তায়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিনে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা এবং মোজতবা খামেনির বাবা আয়াতোল্লাহ আলী খামেনি নিহত হন। সেই ঘটনায় হিজবুল্লাহর পাঠানো শোকবার্তার জন্য মোজতবা খামেনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ৮ মার্চ বাবার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি এবং ইরানের গণমাধ্যমেও তাকে সেভাবে দেখানো হয়নি। তবে তার দায়িত্ব গ্রহণের আগে এবং পরে দুই সময়ই ইসরায়েল ঘোষণা দিয়েছিল, মোজতবা খামেনি তাদের হামলার লক্ষ্যবস্তু হবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মোজতবা খামেনি ‘হয় মারা গেছেন, নয়তো অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন, কারণ তার সম্পর্কে কেউ কিছুই জানতে পারছে না।’

এদিকে জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, মূলত ‘নিরাপত্তা বিবেচনার’ কারণেই খামেনি বর্তমানে জনসমক্ষে আসছেন না।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম