শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডিপো থেকে তেল সরবরাহের সময় ২ ঘণ্টা এগিয়ে আনল বিপিসি

জাতীয় ডেস্ক   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিপো থেকে তেল সরবরাহের সময় ২ ঘণ্টা এগিয়ে আনল বিপিসি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো থেকে তেল বিপণনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিপো থেকে জ্বালানি পণ্য সরবরাহ করা হবে। আগে, সকাল ৯টা থেকে জ্বালানি সংগ্রহ করতে পারতেন ব্যবসায়ীরা।

গতকাল শুক্রবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনায় বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সব ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার ও পাম্পে জ্বালানি সরবরাহ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ডিলাররা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিপো থেকে জ্বালানি সংগ্রহ করতে পারতেন। নতুন সিদ্ধান্তে সরবরাহ কার্যক্রম দুই ঘণ্টা আগে শুরু হচ্ছে এবং দুই ঘণ্টা আগেই শেষ করা হচ্ছে।

বিপিসির এই সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের অধীন তিন বিপণন কোম্পানি—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম