নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে অনুষ্ঠিতব্য ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)—এর ৪০তম কনভেনশন ২০২৬—এর
কিক—অফ মিটিং আগামী ৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টা হলিডে ইন রিসোর্ট, বাই দ্যা পার্ক, কিসিমি, ফ্লোরিডাতে অনুষ্ঠিত হবে। এতে ফোবানা কনভেনশনের সার্বিক প্রস্তুতি, কর্মসূচি এবং লক্ষ্য—উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৪, ৫, ৬ সেপ্টেম্বর, লেবার ডে উইকেন্ডে, বিশ্ববিখ্যাত পর্যটন নগরী অরল্যান্ডো, ফ্লোরিডায়। ৪০তম ফোবানার আয়োজক সংগঠন বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা। এতে সহকারী আয়োজক সংগঠন হিসেবে থাকছে বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা, ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক. এবং সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব ইনক।
ফোবানা এক্সিকিউটিভ চেয়ারম্যান জনাব জাহিদ হোসেন, এক্সিকিউটিভ সেক্রেটারি নিহাল রহিম, হোস্ট কমিটির প্রেসিডেন্ট জনাব শামীম আহমেদ, হোস্ট কমিটির কনভেনার আনোয়ার হোসেন সেন্টু, মেম্বার সেক্রেটারি রাসেল মিয়া, চিফ কো—অর্ডিনেটর নাজিমুল্লাহ লিটন সকলকে এই গুরুত্বপূর্ণ কিক—অফ মিটিংয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবাইকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিযেছেন।
এবারের কনভেনশনের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে— ফোবানার ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে সাংস্কৃতিক পরিবেশনা, মুলধারায় কমিউনিটি নেতৃত্ব ও মতবিনিময় সভা, যুব ও নতুন প্রজন্মের নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম, ব্যবসা, বিনিয়োগ ও নেটওয়ার্কিং সেশন, নারী অংশগ্রহণ ও ক্ষমতায়নসহ বিষয়ভিত্তিক সেমিনার।
আয়োজকরা জানান, ফোবানা আমাদের পরিচয়ের এবং ভবিষ্যতের স্বপ্নের এক মঞ্চ, যেখানে আমারা একসাথে আমাদের ঐতিহ্যকে উদযাপন করি। ফোবানা কনভেনশন উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় পরিচয় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিলনমেলা। এই কনভেনশন প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। (প্রেস বিজ্ঞপ্তি)