শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: এক পাকিস্তানিই দিলেন ৩১২ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: এক পাকিস্তানিই দিলেন ৩১২ কোটি টাকা

ভয়াবহ ভূমিকম্পে সব হারানো তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের জন্য একাই ৩ কোটি ডলার বা ৩১২ কোটি টাকা দান করেছেন এক পাকিস্তানি নাগরিক। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ওই পাকিস্তানি নাগরিক দেশটিতে তুর্কি দূতাবাসে গিয়ে এই বিপুল টাকা দান করলেও নিজের নাম প্রকাশ করেননি।

গতকাল শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ কথা জানিয়েছেন। খবর আনাদুলু এজেন্সির।

শেহবাজ শরিফ টুইটারে বলেন, এক অজ্ঞাত পাকিস্তানির উদাহরণ দেখে খুব অনুপ্রাণিত হয়েছি। এ ধরনের পদক্ষেপ পরোপকারের এমন মহান কাজ, যা মানুষকে বিপর্যকর পরিস্থিতির মধ্যেও ঘুরে দাঁড়ানোর সাহস জোগায়।

গত বৃহস্পতিবার দুই দেশের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য তহবিল ও ত্রাণসামগ্রী সংগ্রহের তদারকির জন্য একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করেছেন শেহবাজ।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে দেশটি। শনিবার সারাদেশের এ কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অভিযান শুরু করা হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম