শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জ্বালানি সাশ্রয়ে হোম অফিস শুরু করছে থাইল্যান্ড ও ভিয়েতনাম

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্বালানি সাশ্রয়ে হোম অফিস শুরু করছে থাইল্যান্ড ও ভিয়েতনাম

জ্বালানি সাশ্রয় ও দামের অস্থিরতা সামাল দিতে হোম অফিস পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। দেশ দুটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মঙ্গলবার বাসা থেকে অফিস করার আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে চায়। তাই, যেসব ক্ষেত্রে রিমোট ওয়ার্ক সম্ভব সেখানে এই পদ্ধতি চালু করা উচিত। জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি দপ্তরগুলোর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে ব্যাংকক জানিয়েছিল, তাদের কাছে দুই মাসের জ্বালানি তেলের মজুত আছে। অভ্যন্তরীণ মজুত ধরে রাখতে তারা রপ্তানি স্থগিত রেখেছে। আগামী ১৫ দিনের জন্য ডিজেলের দাম প্রতি লিটারে ৩০ বাথ-এর নিচে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে প্রতিবেশী ভিয়েতনাম বিভিন্ন আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। সরকারের ওয়েবসাইটে জানানো হয়েছে, তেলের চাহিদা কমাতে তারা কোম্পানিগুলোকে সুযোগ থাকলে বাসা থেকে কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন বা সাইকেল ব্যবহারের পরামর্শও দিয়েছে হ্যানয়।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রভাবে ভিয়েতনামে পেট্রলের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। মঙ্গলবার দেশটির ফিলিং স্টেশনগুলোতে কয়েক হাজার মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম