শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইরান প্রতিবেশীদের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ০৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরান প্রতিবেশীদের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে কার্যত ‘আত্মসমর্পণ’ করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, আজ ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের দিকে হামলা চালাবে না।

ট্রাম্পের দাবি, ‘এই প্রতিশ্রুতি এসেছে কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার কারণে।’

তিনি বলেন, ইরানের ‘খারাপ আচরণ’ অব্যাহত থাকলে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হতে পারে, যেগুলো আগে হামলার তালিকায় ছিল না।

ট্রাম্পের ভাষ্য, ‘পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর বিষয়টি এখন গুরুতরভাবে বিবেচনায় রয়েছে।’

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক রেকর্ড করা বার্তায় বলেন, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেছে। তবে শর্ত রাখা হয়েছে- যদি ওই দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হয়।

এর পরপরই ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এক বিবৃতিতে সতর্ক করে জানায়, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটিকে ‘প্রাথমিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে। সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম