শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুয়েতে নিহত ৪ সেনার পরিচয় জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুয়েতে নিহত ৪ সেনার পরিচয় জানাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহতের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করেছে। একজন কুয়েত থেকে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন।

ইরানের ড্রোন হামলায় গত রোববার কুয়েতে একটি কমান্ড সেন্টারে ওই ছয় সেনা নিহত হন। তাদের মধ্যে মিনেসোটার বাসিন্দা নিকোল আমোরের স্বামী জোয়ি আমোর বলেন, ‘সে প্রায় বাড়ি ফিরে আসছিল। কুয়েতে গেলে কেউ ভাবে না এমন কিছু ঘটবে।’

নিহত বাকিরা আর্মি রিজার্ভের সদস্য ছিলেন। তারা লজিস্টিকস বিভাগে কাজ করতেন। সেনাদের জন্য খাদ্য ও সরঞ্জাম সরবরাহ করতেন। পরিচয় শনাক্ত হওয়া বাকিরা হলেন, ক্যাপ্টেন কোডি কর্ক (৩৫), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াহ টিজেন্স (৪২) ও সার্জেন্ট ডেক্লান কোডি (২০)।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম