শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশসহ বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশসহ বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে

চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার থেকে রোজা রাখা শুরু করেছেন সৌদি আরবের মুসল্লিরা। ২৯ বা ৩০ দিনের পবিত্র রমজান মাসে মুসল্লিরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আহার ও পানাহার থেকে বিরত থাকবেন। ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে সাধারণত এই সময় ১২ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে।

দিনের আলোর স্থায়িত্ব বিশ্বের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হয়। যেহেতু উত্তর গোলার্ধে এখন শীতকাল, তাই সেখানে বসবাসকারীরা এবারের রমজানে সবচেয়ে কম সময়ের রোজা রাখবেন। প্রথম দিন তাদের রোজার সময় হবে প্রায় সাড়ে ১১ থেকে ১৩ ঘণ্টা। যা দিনে দিনে বাড়তে থাকবে।

অন্যদিকে চিলি, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দক্ষিণ গোলার্ধের দেশগুলোর বাসিন্দাদের দীর্ঘতম রোজা রাখতে হবে। প্রথম দিনে এর স্থায়িত্ব হবে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা। তবে মাসজুড়ে রোজার সময় ধীরে ধীরে কমতে থাকবে।

রমজানের প্রথম দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মুসল্লিরা ১৫ ঘণ্টা ২২ মিনিট ধরে রোজা রাখবেন। চিলির পুয়ের্তো মন্টে এর ব্যাপ্তি ১৫ ঘণ্টা ১৩ মিনিট। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ১৪ ঘণ্টা ৪৮, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৪ ঘন্টা ১৩, ইন্দোনেশিয়ার জাকার্তায় ১৩ ঘণ্টা ৪৮, মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৩ ঘণ্টা ১১, শ্রীলঙ্কার কলম্বোয় ১৩ ঘণ্টা ৬, থাইল্যান্ডের ব্যাংককে ১২ ঘণ্টা ৫৬, সৌদি আরবের রিয়াদে ১২ ঘণ্টা ৪৪, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, বাংলাদেশের ঢাকায় ১২ ঘণ্টা ৪৩, ভারতের নয়াদিল্লিতে ১২ ঘণ্টা ৩৮ মিনিট রোজা রাখতে হবে।

এ ছাড়া, ফিলিস্তিনের গাজা সিটিতে ১২ ঘণ্টা ৩১, আফগানিস্তানের কাবুল, পাকিস্তানের ইসলামাবাদে ১২ ঘণ্টা ২৯, জাপানের টোকিওতে ১২ ঘণ্টা ২৭, ইরানের তেহরানে ১২ ঘণ্টা ২৫, পর্তুগালের লিসবনে ১২ ঘণ্টা ২৩, ইতালির রোম ও চীনের বেইজিংয়ে ১২ ঘণ্টা ১৯, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১২ ঘণ্টা ১৫, ওয়াশিংটন ডিসিতে ১২ ঘণ্টা ৯, নিউইয়র্কে ১২ ঘণ্টা ৫, যুক্তরাজ্যের লন্ডনে ১২ ঘণ্টা ১, কানাডার অটোয়ায় ১১ ঘণ্টা ৫৮, সুইডেনের স্টকহোমে ১১ ঘণ্টা ৫২ এবং ফ্রান্সের প্যারিসে রোজা রাখতে হবে ১১ ঘণ্টা ৩৩ মিনিট ধরে।

প্রতিবছর রমজান মাস ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। এর কারণ হলো ইসলামি বর্ষপঞ্জি চন্দ্রনির্ভর হিজরি ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে তৈরি। যেখানে মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।

বিশ্বের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মানুষ যারা উত্তর গোলার্ধে বসবাস করেন, তাদের জন্য এ বছর রোজার সময় কিছুটা কম হবে এবং ২০৩১ সাল পর্যন্ত এই সময় কমতে থাকবে। ২০৩১ সালে রমজান মাসটি ‘উইন্টার সোলস্টাইস’ বা বছরের সবচেয়ে ছোট দিনের কাছাকাছি সময়ে পড়বে।

অন্যদিকে, বিষুবরেখার দক্ষিণে বসবাসকারী রোজাদার মুসল্লিদের জন্য রোজার সময় গত বছরের তুলনায় দীর্ঘতর হবে।

চন্দ্রবছর সৌরবছরের তুলনায় ১১ দিন কম হওয়ায়, ২০৩০ সালে দুইবার রমজান মাস পালিত হবে। প্রথমবার শুরু হবে ৫ জানুয়ারি এবং দ্বিতীয়বার শুরু হবে ২৬ ডিসেম্বর।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম